রাশিয়ান সরকার ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য ব্যাচেলর, মাস্টার্স, রেসিডেন্সি ও পিএইচডি প্রোগ্রামে সরকারি বৃত্তি দিচ্ছে। আবেদন করার আগে বিস্তারিত জেনে নিন Foreigners 247 থেকে।
২০২৬–২০২৭ শিক্ষাবর্ষে রাশিয়ান সরকারী বৃত্তি: বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য রাশিয়ায় উচ্চশিক্ষার এক সুবর্ণ সুযোগ!
বিশ্বমানের উচ্চশিক্ষা গ্রহণের স্বপ্ন যারা দেখছেন, তাদের জন্য প্রতি বছরের মতো সুখবর নিয়ে এসেছে রাশিয়ান হাউস ইন ঢাকা (Russian House in Dhaka), যা রাশিয়ান দূতাবাসের সাংস্কৃতিক বিভাগ। রাশিয়ান সরকার বাংলাদেশের কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষে সরকারি বৃত্তি (Russian Government Scholarship 2026 – 2027) ঘোষণা করেছে।
রাশিয়া ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশীপের সংখ্যা বাড়িয়ে ২০০টি আসনে উন্নীত করছে। যা, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১১০ জন বাংলাদেশি রাশিয়া সরকারী বৃত্তি পেয়েছিলেন। ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১২৪টি বৃত্তির ঘোষণা করা হয়েছিল।
এই বৃত্তির মাধ্যমে শিক্ষার্থীরা রাশিয়ার শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোতে ব্যাচেলরস (Bachelor’s), স্পেশালিস্ট ডিগ্রি (Specialist Degree), মাস্টার্স (Master’s), রেসিডেন্সি (Residency) এবং পিএইচডি (PhD) প্রোগ্রামে অধ্যয়ন করতে পারবেন সম্পূর্ণ রাশিয়ান সরকারি সহযোগিতায়।
কেন রাশিয়ায় পড়াশোনা করবেন?
প্রথমত, রাশিয়া বিশ্বের অন্যতম শিক্ষানুরাগী দেশ। এখানকার বিশ্ববিদ্যালয়গুলো আধুনিক ল্যাব, অভিজ্ঞ শিক্ষক এবং আন্তর্জাতিক মানের কারিকুলামের জন্য পরিচিত।
তাছাড়া, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, কম্পিউটার সায়েন্স, আইন, আন্তর্জাতিক সম্পর্ক, ভাষাতত্ত্ব ও আর্টস সব ক্ষেত্রেই রাশিয়ার ডিগ্রির সুনাম বিশ্বজোড়া।
এছাড়া, রাশিয়ান সরকারী বৃত্তিতে পড়াশোনা করলে শিক্ষার্থীরা পান:
- টিউশন ফি ছাড় বা সম্পূর্ণ মওকুফ।
- ফ্রী হোস্টেল সুবিধা।
- রাশিয়ান ভাষা শেখার সুযোগ।
- আন্তর্জাতিক শিক্ষার্থীদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করা।
- মাসিক ভাতা।
আবেদন প্রক্রিয়া ও সময়সীমাঃ
অনলাইন আবেদন শুরু: ১৫ সেপ্টেম্বর, ২০২৫
শেষ তারিখ: ১৫ জানুয়ারি, ২০২৬
আবেদন করতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে:
https://education-in-russia.com/
অনলাইন আবেদন সম্পন্ন করার পর শিক্ষার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র In-person রাশিয়ান হাউস ইন ঢাকা – তে জমা দিতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র:
- আবেদন ফরম (Application Form),
- পাসপোর্টের কপি (রাশিয়ায় আগমনের তারিখ থেকে অন্তত ১৮ মাস মেয়াদ থাকতে হবে),
- ছবি (৩.৫ × ৪.৫ সেমি,
- শিক্ষাগত সনদপত্র ও ট্রান্সক্রিপ্টের কপি (অ্যাটেস্টেড/অ্যাপোস্টিল করা থাকতে হবে),
- মেডিকেল সার্টিফিকেট (হেপাটাইটিস বি, সি ও টিউবারকুলোসিস মুক্ত),
- এইচআইভি-নেগেটিভ সার্টিফিকেট।
সব শিক্ষাগত ডকুমেন্টস অবশ্যই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক অ্যাটেস্টেড বা অ্যাপোস্টিল করা থাকতে হবে। যা অনলাইনে মাই গভ থেকে করা যায়।
Foreigners 247 — রাশিয়ায় উচ্চশিক্ষা ২০২৬
যারা রাশিয়ায় পড়াশোনার প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য Foreigners 247 হলো একটি নির্ভরযোগ্য তথ্য ও সহায়তা প্ল্যাটফর্ম।
এখানে আপনি পাবেন:
- বিশ্ববিদ্যালয় নির্বাচনে পরামর্শ।
- ভর্তি প্রক্রিয়ার গাইডলাইন।
- আবাসন ব্যবস্থা ও ভিসা সহায়তা।
- ২৪/৭ অনলাইন সাপোর্ট ও পরামর্শ।
Foreigners 247 বাংলাদেশের শিক্ষার্থীদের রাশিয়ার উচ্চশিক্ষা সম্পর্কে সঠিক ও যাচাইকৃত তথ্য প্রদান করে থাকে, যাতে শিক্ষার্থীরা প্রতারণা বা ভুল তথ্যের শিকার না হন।
বিস্তারিত জানতে ভিজিট করুন: https://foreigners247.com ,
Phone/ WhatsApp: +880 1339-138706, Email: mail.foreigners247@gmail.com
গুরুত্বপূর্ণ ঘোষণাঃ
Foreigners 247 আনন্দের সঙ্গে ঘোষণা করছে যে আমরা ১০ জন মেধাবী শিক্ষার্থীকে সম্পূর্ণ বিনামূল্যে রাশিয়ান সরকারী বৃত্তি (Russian Government Scholarship) প্রক্রিয়ায় সহায়তা করব।
এই বিশেষ সুযোগটি পাবেন:
- ৫ জন ছাত্র (Male Students)
- ৫ জন ছাত্রী (Female Students)
সহায়তার অন্তর্ভুক্ত সুবিধাসমূহঃ
Foreigners 247 এই নির্বাচিত ১০ জন শিক্ষার্থীকে নিম্নলিখিত সকল ধাপে সম্পূর্ণ বিনামূল্যে সহায়তা প্রদান করবে:
- Scholarship Application Assistance – অনলাইন আবেদন প্রক্রিয়ায় গাইডলাইন ও সহায়তা।
- Scholarship Interview Preparation – মূল সাক্ষাৎকারের জন্য প্রস্তুতি।
- Mock Interview Session – প্র্যাকটিস ইন্টারভিউ।
- Visa Processing Support – প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত ও দাখিল সহায়তা।
- Visa Interview Preparation – ভিসা সাক্ষাৎকারের পূর্ণ প্রস্তুতি।
এই সবকিছুই সম্পূর্ণ বিনামূল্যে, কোনো ধরনের চার্জ বা ফি ছাড়া।
যোগ্যতার শর্তাবলী (Eligibility Criteria):
এই বিশেষ সুযোগের জন্য শিক্ষার্থীদের নিম্নলিখিত শর্তগুলো পূরণ করতে হবে:
- ন্যূনতম ৮০% GPA / CGPA (সর্বশেষ একাডেমিক রেজাল্টে)।
- Foreigners 247-এর YouTube Channel Subscriber.
- Foreigners 247-এর Facebook Page Follower.
ইমেইল করুন: mail.foreigners247.com
বিষয় লিখুন: “Free Scholarship Support Program 2026”
- এই সহায়তা কর্মসূচি সম্পূর্ণ Foreigners 247-এর নিজস্ব উদ্যোগে পরিচালিত হবে।
- নির্বাচিত শিক্ষার্থীদের জন্য কোনো চার্জ, ফি বা কমিশন প্রযোজ্য নয়।
- আবেদনকারীর প্রদানকৃত তথ্য যাচাইয়ের পরেই চূড়ান্ত নির্বাচন করা হবে।

